Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ফেরদৌস (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফেরদৌস অটোভ্যানে করে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার বহনকারী অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরদৌস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।