Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটক

রুয়েট প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল পরিবহনের একটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নাটোরে যাত্রীদের নামিয়ে দেওয়ার ঘোষণা এবং এক স্টাফের অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল পরিবহনের বাসে রুয়েটের কয়েকজন শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রী ভ্রমণ করছিলেন। নাটোরে পৌঁছে বাসের স্টাফরা জানান, বাসটি আর রাজশাহী যাবে না এবং সবাইকে সেখানেই নেমে যেতে হবে। এ ঘোষণার প্রতিবাদ করলে একপর্যায়ে যাত্রীদের সঙ্গে বাসের স্টাফদের বাকবিতণ্ডা শুরু হয়।

রুয়েটের পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া জামান অভিযোগ করেন, এক স্টাফ বেপরোয়া আচরণ করেন এবং হাতে এসএস পাইপের একটি লাঠি নিয়ে তাকে মারতে উদ্যত হন। পরে যাত্রীদের তীব্র প্রতিবাদের মুখে নতুন চালক এনে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

রুয়েটে পৌঁছানোর পর শিক্ষার্থীরা বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আটক করেন। পরে সেটি প্রশাসনিক ভবনের সামনে নিয়ে রাখা হয়।

শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত স্টাফকে সশরীরে উপস্থিত করে যাত্রীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে বাসটি ছেড়ে দেওয়া হবে না।

এ বিষয়ে আরপি স্পেশাল পরিবহনের সুপারভাইজার রাজিব বলেন, ঘটনাটি অভিযোগে বর্ণিতভাবে পুরোপুরি ঘটেনি। বাস ছাড়তে বিলম্ব হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তাদের কোম্পানির কর্মী নন; অন্য একটি কোম্পানির লোক। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাসটি রুয়েট ক্যাম্পাসেই আটক থাকবে। একই সঙ্গে গণপরিবহনে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সঙ্গে অসদাচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।