নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর প্রাইম হাসপাতাল লিমিটেডের ১ নম্বর শাখায় জেলার প্রথম আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিট চালুর এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান শামীমা জাহান, কোম্পানির সিইও ডা. মেসবাউস সালেহীন দীপ্ত, সিনিয়র এজিএম সিপন সেন, সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান দিনার, হাসপাতালের এজিএম মাহমুদ পারভেজ, আইসিইউ ইউনিটের চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে ডা. মাহবুবুর রহমান বলেন, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও উন্নত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাইম হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, প্রাইম হাসপাতাল বর্তমানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার মানুষের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এবং আগামী দিনেও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

