মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক মন্ত্রী ও শিল্পপতি প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ আসর হরিরামপুরের লেছড়াগঞ্জে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল বাতেন মিয়া। দোয়া পরিচালনা করেন লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদের প্রধান ইমাম হাফেজ আলী আজম।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যবস্থাপনায় এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, জেলা কৃষকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া এবং জেলা জাসাসের সভাপতি ও হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদার।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর রাজনৈতিক জীবন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসেবায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিশুক, মোহাম্মদ নাসির উদ্দীন, মিরাজ হোসেন রাজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

