মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সোহাগ (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতিমাবংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড়পুরবাইজান গ্রামের সুরজ আলীর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমাবংকী এলাকায় কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে অসাবধানতাবশত সোহাগের পা পড়ে থাকা একটি বিদ্যুতের তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

