Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতে মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত গভীর রাতে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। মিছিলের ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।

ভিডিওতে কয়েকজন যুবককে মশাল হাতে বিভিন্ন রাজনৈতিক ও দলীয় স্লোগান দিতে দেখা যায়।

যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তার নির্দেশেই ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কর্মী কায়েসের নেতৃত্বে মিছিলটি করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ‘ঘটনার বিষয়ে আমাদের কাছে আগে কোনো তথ্য ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও মিছিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।