Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক আন্দোলন ছাড়া মাদক ও সন্ত্রাস নির্মূল করা যাবে না: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২৩, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সামাজিক আন্দোলন ছাড়া মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে সমস্বরে কথা বলতে হবে।”

রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।

সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এমপি মিলন। কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদকে উদ্দেশ করে তিনি বলেন, “পৌরসভায় ড্রেনের কাজ ছয় মাস ধরে ধীরগতিতে চলছে। কাজের কোনো অগ্রগতি নেই। আর রাতের বেলায় ঢালাই দিতে গিয়ে আপনি গিয়ে বন্ধ করবেন—এগুলো আমি আর শুনতে চাই না। যারা কাজ করছেন, তাদের ডেকে কথা বলেন। সে যেই হোক, অনিয়মের এসব কাজ বন্ধ করতে হবে। কাজের গুণগত মান বজায় রাখতে হবে।”

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা এবং কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।