Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগদখলে থাকা বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়া।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বয়েজ উদ্দিনের ছেলে আলম মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশী তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগমসহ কয়েকজনের সঙ্গে তাঁর বাবা বয়েজ উদ্দিন ও চাচা বুলাল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

 

আলম মিয়ার দাবি, ওই বিরোধের জেরে গত ৬ আগস্ট সকালে পূর্বপরিকল্পিতভাবে তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগমসহ তাদের লোকজন তাঁদের বসতভিটা ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তাঁরা টিউবওয়েল ও ল্যাট্রিন ভাঙচুর করেন এবং বাঁশের বেড়া দিয়ে টিউবওয়েল ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় আদালতে এজাহার দায়ের করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর চাচার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। টিউবওয়েল ব্যবহার করতে না পারায় তাঁদের পানি সংকট ও পয়ঃনিষ্কাশন নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বসতভিটা ও জমি দখলের চেষ্টার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।