Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর মেডিকেলে একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা-নবজাতক সবাই সুস্থ

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। বর্তমানে মা ও তিন নবজাতক—চারজনই সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রসববেদনা নিয়ে ওই নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে তিন নবজাতকের জন্ম হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন।

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে মা ও নবজাতকদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর বলেন, ‘একসঙ্গে তিনটি শিশুর জন্ম একটি জটিল ও সংবেদনশীল বিষয়। তবে চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় প্রসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ ও স্বাভাবিক আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, মা ও নবজাতকদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।