Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদরাসায় শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের তাফসির উদ্দিন হাফেজিয়া মাদরাসায় শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাওলানা মাহবুবুর রহমান (৩৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরও পাঁচজন শিক্ষার্থীকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান সদর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে মাদরাসায় এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হন। পরদিন ২৮ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনা প্রকাশ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে আত্মগোপনে চলে যান। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তেই ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরও পাঁচজন শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলা রুজু হওয়ার পর রাতেই সদর থানার পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে মাওলানা মাহবুবুর রহমানকে গ্রেফতার করে।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ড রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জানান, মাহবুবুর রহমানকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।