Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে মায়ের ছুরিকাঘাতে শিশুপুত্র নিহত, গুরুতর আহত মেয়ে

মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল নামে সাড়ে তিন বছরের এক শিশুপুত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ৯ বছর বয়সী বোন সিরাজাতুন গুরুতর আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ও আহত সিরাজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। এ ঘটনায় তাদের মা আকলিমা আক্তারের বিরুদ্ধে সন্তানদের ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আকলিমা আক্তার ঘরে থাকা কেক কাটার একটি ধারালো ছুরি দিয়ে দুই সন্তানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আশরাফুল ও সিরাজাতুন গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছরের আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরাজাতুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় মামলা ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।