Nabadhara
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বিভিন্ন পাঠাগারে সোনালী ব্যাংকের বই বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে বিভিন্ন পাঠাগারে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রভাষক মোঃ কামরুল হাসান, মাদ্রাসা সুপার বশির আহমেদ, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা প্রমূখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জিয়াউল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।