Nabadhara
ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে অবসরপ্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের ইউনিয়ন পর্যায় কমিটি গঠন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে অবসর প্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের গাওয়া ও কোদালিয়া ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় অবসর প্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী (পিপিএম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক শিকদার আক্কাশ আলীর সঞ্চালনায় উপজেলার গাওয়া ইউনিয়নের মাদ্রাসাঘাটে অবসর প্রাপ্ত পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতেতে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গাওয়া ইউনিয়নে খান জিল্লুর রহমানকে সভাপতি, মো. রাজিব ফরাজীকে সহ-সভাপতি, শেখ গোলাম জাকারিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. জামিল আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

একইভাবে কোদালিয়া ইউনিয়নে অমুল্য কুমার হিরাকে সভাপতি মনোয়ারা বেগমকে সহ সভাপতি এবং মিঠু চন্দ্র মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান, অবসরপ্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ সোয়েব আলী,সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন,  যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাজজিস মোল্লা, দপ্তর সম্পাদক মো. সেকেন্দার আলী, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।