Nabadhara
ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কাশিয়ানীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

নবধারা ডেস্ক
অক্টোবর ২২, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার হয়ে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক।

বক্তব্যে তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।

এসময় কমিউনিটি পুলিশের সদস্য, বাস-ট্রাকের চালক হেলপার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।