Nabadhara
ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা ও লোহাগড়া আওয়ামীলীগ নেতা রুমী বিশ্বাস আর নেই

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ১৬, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বিএম হাসান ফেরদৌস রুমী আর নেই। (ইন্না লিল্লাহি—— রাজিউন)

বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের গোপিনাথপুরস্থ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএম হাসান ফেরদৌস রুমী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।

বুধবার বাদ যোহর লক্ষ্মীপাশা আন নূর মসজিদ কমপ্লেক্সে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজের আগে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড আব অর্নার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় গ্রামের বাড়ি উপজেলার ঘাঘা গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএম হাসান ফেরদৌস রুমীর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।