Nabadhara
ঢাকাশনিবার , ১৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মহানগর আ’লীগের সভাপতি – আজমতউল্লাহ, সম্পাদক – আতাউল্লাহ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বর্তমান সভাপতি এডভোকেট আজমতউল্লাহ খান ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মন্ডলের নাম ঘোষনা করা হয়েছে।
শনিবার গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের এ কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্প্রমেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন নাহার ভূঁইয়া এমপি ও অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সম্মেলনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে ১৬ প্রার্থী তাদের পদের সিভিসহ আবেদন জানান। পরে যাচাই বাছাই করে সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগের ওই কমিটির শীর্ষ দুই পদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

সকাল সোয়া ১১টার মধ্যে সম্মেলনস্থল ভাওয়াল রাজবাড়ি মাঠ অনেকটাই পূর্ণ হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।