Nabadhara
ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে –নড়াইলে শেখ হেলাল এমপি

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
নভেম্বর ২০, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন,আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করবে। ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। জনসভায় লক্ষ লক্ষ লোকের জনসমাগমে প্রমাণ হবে দেশে কারা থাকবে, বিএনপি জামায়াত না স্বাধীনতার পক্ষের শক্তি।

তিনি বলেন সব সময় এখানে নৌকার জয় হয়। আগামী নির্বাচনে নড়াইলসহ পাশর্^বর্তী জেলার সব আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীই জয়ী হবেন। রোববার (২০ নরভম্বর) বিকেলে শহরের পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মকান্ড ও স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে। এছাড়া বয়স্ক,বিধবা ভাতা চালুসহ গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা দিতে কমিউনিটি হাসপাতাল স্থাপন করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ছোট বোন শেখ রেহেনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আগামী ১০ তারিখের পর আমরা পলাবো না, তারা (বিএনপি) পালাবে। ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার এ শ্রোাগান যারা দেবে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে।হয় ওরা থাকবে, না হয় আমরা থাকবো। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। নড়াইল সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ পদ্মা ও মধুমতি সেতুর সুফল ভোগ করছে।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। সভায় জেলার তিন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।