Nabadhara
ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি,কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম,কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃআনিছুর রহমান।প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃহাবিবুর রহমান মালেক,যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না।

কাউন্সিলকে সফল করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেয়।

দ্বিতীয় অধিবেশন শেষে প্রধান অতিথি আফজাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোশারফ হোসেন খান ও সাধারণ সম্পাদক হিসেবে আশুতোষ বেপারীর নাম ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।