Nabadhara
ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি এর আসর

এস এম শরিফুল ইসলাম নড়াইল
নভেম্বর ২৩, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের গল্প শোনান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এসবিএম সাইফুর রহমান হিলু। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা’।

বুধবার(২৩ নভেম্বর) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো. ইব্রাহিম আল-মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সিনিয়র শিক্ষক তাপস পাঠক , বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা সিংহ প্রমুখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পরিশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।