Nabadhara
ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে বিদেশী বিনিয়োগকারীদের নিয়ে সমন্বয় সভা

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোংলা বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোংলা ইপিজেডে বিদেশী বিনিয়োগকারীদের নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস হাউজের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদারের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, মোংলা কাস্টমসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, মোংলা ইপিজেডের উর্ধতন কর্মকর্তাসহ চীন, কোরিয়া, ভারত সহ মোংলা ইপিজেডের বিভিন্ন বিদেশী বিনিয়োগকারীরা এই সমন্বয় সভায় বক্তব্য রাখেন।

সমন্বয় সভার শুরুতে মোংলা বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সক্ষমতার উপর একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। মোংলা বন্দরের এই ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন দেখে বিদেশী বিনিয়োগকারীরা আরো ব্যাপক হারে মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।

সমন্বয় সভায় বিদেশী বিনিয়োগকারীদের উদ্যেশে মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘মোংলা বন্দর ব্যবহারে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, আমাদের বেশ কয়েকটি প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, আরো কয়েকটি প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরো কয়েকগুন বেড়ে যাবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।