Nabadhara
ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

এস এম শরিফুল ইসলাম নড়াইল
নভেম্বর ২৩, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জেলা পর্যায়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী (২৩-২৪ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। অডিও কলের মাধ্যমে মেলার উদ্বোধনী করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। পরে বেলুন ও কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ অতিথিরা। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপর সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক দিপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ মেলায় ৩ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ৩২টি স্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫ পর্যন্ত এ মেলা চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।