Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে জাহাজে চুরি, মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

কাতারের রুয়াইস বন্দর থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রায় ৩২ লাখ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এএস এলিনিয়া থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ চুরি যাওয়া বিপুল পরিমান পেইন্ট ও জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ পন্য উদ্ধার করেছে । এসময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিদ দুটি নৌকা থেকে চোরেরা পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় ।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, মঙ্গলবার (২২ নভেম্বর ) দিবাগত মধ্যরাতে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এএস এলিনিয়া থেকে বিপুল পরিমান মালমাল চুরি করে নিয়ে যায় একদল চোর । এঘটনা জানার পর অভিযানে নামে মোংলা কোস্টগার্ডের দুটি জাহাজ সিজি কামরুজ্জামান ও সিজি তামজীদ । বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গর দুটি ইঞ্জিনচালিত নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে এলে চোরেরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় । ইঞ্জিনচালিত নৌকা দুটি তল্লাশী করে চুরি যাওয়া বিপুল পরিমান পেইন্ট ও জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ পন্যসহ চোরদের ব্যবহৃত রামদা, চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয় । চোরদের সনাক্ত করে গ্রেফতার করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।