রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল( উফশী) ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে ৭ হাজার কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর সভার ৭ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে ধানের বীজ ও রাসায়নীক সার বিতরণ করা হয়। এ কর্মসুচীর উদ্ধোধন করেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল উপপরিচালক দীপক কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নিবার্হী কর্মকর্তা (অঃ দঃ) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, উপজেলার কৃষকবৃন্দ প্রমুখ। উপজেলায় ৭ হাজার জন কৃষকদের মাঝে প্রতিজনকে বোরো হাইব্রিড ২ কেজি বীজ, বোরো ( উফশী) ৫ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়।

