Nabadhara
ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
নভেম্বর ২৮, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। ২৭ নভেম্বর (রবিবার ) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে কালিয়া ৩৬০০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে অধিক ফলনশীল ১০ কেজি উপশী ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার জনকে ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম
সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ভাইচ চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নীরিসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চাষীরা।

এ সময় বক্তারা বীজ ও রাসয়নিক সারের সঠিক ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।