Nabadhara
ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় স্বপ্নবাজ তরুনদের নিয়ে ইয়ুথ এনগেজমেন্ট ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ৩০, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় স্বপ্নবাজ তরুনদের নিয়ে ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় যুব দিবসে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়েসিস ইয়ুথ তারুন্যের জয়োল্লাস’এর আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এবং ওয়েসিস ইয়ুথ এর সভাপতি ইকরামুল ইসলামের সঞ্চালনায় দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান, প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবর আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক এলাহী,খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, প্রবীন শিক্ষাবিদ মুরাদউদদৌল্লা, অধ্যাপক বেল্লাল সানী, আব্দুল আলীম, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস প্রমুখ।

পরে সমাজে স্বার্থহীনভাবে বিভিন্ন সেবামূলক কাজ করার জন্য পৌরসভার লক্ষীপাশা গ্রামের শাহরিয়ার আলম শাহীনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।