Nabadhara
ঢাকাশুক্রবার , ২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আসবেন না সাংবাদিক পান্না বিশ্বাস, দাফনের সিদ্ধান্ত মক্কায়

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেসক্লাব, টুঙ্গিপাড়ার প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সিরাজুল হক (পান্না) (৭৪) সৌদি আরবে ওমরা হজ্জ পালনরত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

আজ শুক্রবার জুম্মার নামাজের পর পবিত্র মক্কা শরীফে তার জানাজা শেষে জান্নাতুল মোয়াল্লাতে তাকে দাফনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তার পরিবার। গত ২৯ নভেম্বর পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে স্বস্ত্রীক টুঙ্গিপাড়া হতে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি।

বিশ্বাস সিরাজুল হক পান্না ১৯৪৮ সালে গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা মৌলভী আব্দুল বারী বিশ্বাস ও মাতা মোসাম্মদ রাবেয়া বেগম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সিরাজুল হক পান্নার পুত্র বিশ্বাস রিয়াজুল হক রাজু বলেন, আমার বাবাকে পবিত্র মক্কা তে দাফন করা হবে। আমার বাবা সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি গোপালগঞ্জের গণমানুষের সাথে ওঠাবসা করেছেন, এ পথ চলায় কেউ যদি আমার বাবার কথা ও কাজে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আমার বাবার হয়ে ক্ষমা চাইছি তাকে আপনারা মাফ করে দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।