Nabadhara
ঢাকাশুক্রবার , ২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত-১৩

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে নসিমন উল্টে আরাফাত শেখ (১৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার কাহালপুর এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন, বাদল শেখ, রাকিব শেখ, মাসুম শেখসহ আরো কয়েক জনের নাম পাওয়া যায়নি। নিহত আরাফাত শেখ উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মাসুম শেখের ঢালাই গাড়ি নসিমনে করে কাজে যাচ্ছিল তারা। এমন সময় কাহালপুর এলাকায় পৌছালে নসিমনের একসেল ভেঙ্গে উল্টে সবাই নসিমনের তলে পড়ে ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে আরাফাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, যেহেতু নসিমন গাড়ি মহাসড়কে উঠা অবৈধ এবং তারা নিজেরা দুর্ঘটনা ঘটিয়েছে। মামলার ভয়ে তারা পুলিশকে না জানিয়ে গোপনে মহাসড়ক থেকে নসিমন সরিয়ে ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।