কচুয়ায় দ্যা ম্যাসেঞ্জার ইসলামিক একাডেমি এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল দুপুরে কচুয়া বায়তুল নুর জামে মস্জিদের পাশে অনুষ্ঠিত হয় । মুফ্তি সরদার ইমরান হোসেনের সঞ্চালনে ও বিশিষ্ঠ সমাজ সেবক ও সাবেক প্রধান শিক্ষক সরদার বজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলাম,জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু,উপজেলা আওয়ামীলীগৈর যুগ্ম সাধারন সম্পাদক শিকদার সহকারী অধ্যাপক কামরুল হাসান কচি, গাইনী বিশেষঞ্জ ডা: মো: দাউদ খান, উপজেলা যুবলীগের আহবয়ক ও জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর। অনুষ্ঠানে বক্তৃতা করেন মাও: ইসমাইল হোসেন কাসেমী,মো: রেজাউল ইসলাম, মো: ছাইদুল ইসলাম,মাও: মোশারফ হোসেন, মো: তুহিন খান,ফকির আমীনুল ইসলাম,কচুয়া দাখল মাদ্রসার সুপারিরেন্টেন্ড মাও: সাখাওয়াত হোসেন,সেখ সোবাহান হোসেন প্রমুখ।

