Nabadhara
ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিজয় সরকারের মৃত্যু বার্ষিকী পালিত

শরিফুল ইসলাম, নড়াইল
ডিসেম্বর ৫, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে একুশে পদক প্রাপ্ত চারণ কবি কবিয়াল বিজয় সরকারের ৩৭ তম মৃতু বার্ষিকী পালিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বিকেলে বিভিন্ন অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো স্বরচিত কবিতা পাঠের আসর, বিজয়গীতির আসর, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কবির আত্মার শান্তিকামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কবি গানের আসরে কবিগান পরিবেশন করবেন প্রীতিশ সরকার ও শুভ্রজিৎ সরকার।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহীদ চুন্নু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।