Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় র‌্যাব-৬ এর অভিযানে মলম পার্টির মূলহোতা সহ ০৩ সক্রিয় সদস্য গ্রেফতার

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় মলম পার্টির মূলহোতা সহ ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল।গত ০৫ ডিসেম্বর সোমবার বিকালে একজন ষাটোর্ধ্ব বিধবা তার স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে মোংলা বন্দর হতে ভ্যান যোগে নিজ বাসায় ফিরছিলেন ।

এ সময়ে মাঝপথে এসে মলম পার্টির সদস্য ভ্যান চালক ও ভ্যানে থাকা অন্য দুই সদস্য বিধবা বৃদ্ধার চোখে মলম লাগিয়ে তার নিকট হতে পেনশনের উত্তোলনকৃত ৬,০০০/-টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মংলা থানাধীন পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মংলা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ ছিনতাইয়ের সাথে জড়িত মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।