Nabadhara
ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
ডিসেম্বর ৭, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে কালিয়া থানার খড়ড়িয়া ইটভাটা থেকে অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ি গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা নড়াইল অফিসার ইন চার্জ সাজেদুল ইসলাম জানান, পুলিশ সুপর সাদিয়া খাতুন এর নির্দেশে নড়াইল জেলায় বিশেষ অভিযান চলছে । এরই ধারবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের পিরোলী ইউনিয়নের খড়রিয়া চরপাড়ার জুবায়ের বিশ্বাস এর এমবিসি ইট ভাটায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সত্যতা যাচাই করতে গেলে খুলনার ফুলতলার এলাকার জব্বার শেখের ছেলে হৃদয় শেখ ( ২৩) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার শরিফুল ইসলাম এর ছেলে হৃদয় হোসেন (২০) ডিবি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে। ডিবি পুলিশ তাদের ধরে ফেলে ।

পরে স্থানীয়দের সামনে হৃদয় শেখকে তল্লাসী করে তার হাতে থাকা বাজারের ব্যাগে গামছা দিয়ে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান ( ২২.৫ ইঞ্চি) ও ৩টি বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এসময় অপর আসামী হৃদয় হোসেন সহযোগী হিসাবে ঘটনাস্থালে উপস্থিত ছিল। এর বিরুদ্ধে সংশ্লিস্ট থানা অস্ত্র আইনে মামলা হয়েছে ।
ডি আই ওয়ান মীর শরিফুলসহ জেলা পুলিশের কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।