Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার সুমন রঞ্জন সরকার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২২ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুরে পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি জেলার সদর সার্কেল হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বুধবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সুমন রঞ্জন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় সুমন রঞ্জনকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়। তার এই পুরস্কারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।