Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বেসরকারি সংস্থা আশার ৭০ হাজার টাকার ঋণ মওকুপ

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ডিসেম্বর ৮, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে দেশের অন্যতম বে-সরকারী প্রতিষ্ঠান আশা ঋণ গ্রহিতার মৃত্যুর পর ৭২ হাজার টাকার ঋণ মওকুপসহ ১৪ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেছে তার পরিবাকে।

জানা গেছে, চিতলমারী উপজেলার চর-শৈলদাহ গ্রামের আদিল উদ্দিন শেখের স্ত্রী মেরেজান বেগম এনজিও আশা প্রতিষ্ঠান থেকে গত ১৭-১০-২২ ইং তারিখে ৮০,৪৯৬/= টাকা ঋণ গ্রহন করে। উক্ত ঋণের একটি কিস্তি ৭,৯১৩ টাকা পরিশোধের পর মেরেজান বেগম মৃত্যু বরণ করেন। এরপর বে-সরকারি সংস্থা অশা ঋণ গ্রহিতার বাকী ৭২,৫৪৩/= টাকা মওকুপ করে দেয়া। এছাড়া তার দাফন-কাফন সম্পাদনের জন্য ৫০০০/= টাকা, সঞ্চয় ও নিরাপত্তা তহবিল বীমাসহ মোট ১৪,৭২৭/= টাকা মেরেজানের অসহায় স্বামী আদিল উদ্দিনকে প্রদান করেন। এসময় আশা অফিস কক্ষে উপস্থিত ছিলেন, চিতলমারী শাখা ব্যবস্থাপক শেখ জহির উদ্দিন, সহকারী শাখা ব্যবস্থাপক ফকির মেরাজ উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, মোঃ হারুন ও চিতলমারী প্রেসক্লাবের সভাপিত মীর মাসুদ হুসাইনসহ সকল অফিসারবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।