Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ওয়ার্ড আ’লীগ সভাপতির বাড়িতে হামলা

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বর ঠাকুর কামরুল ইসলামের বাড়ি ঘরের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীক কাজে বাহিরে থাকায় বাড়ি না পেয়ে তার ঘরের থাই গ্লাস ভেঙ্গে চলে যায় তারা।

গত রাত আনুমানিক ১২ টার দিকে ওই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আওয়ামীলীগ সভাপতি কামরুল ইসলাম মুঠোফোনে জানান, আমি আওয়ামীলীগের সাথে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছি। আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ। তাই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়ি গিয়েছিল কিন্তু আমি বাড়িতে না থাকায় তারা আমার ঘরের গ্লাস ভেঙ্গে রেখে চলে যায়। তাছাড়া বিএনপির লোকজন বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

কামরুল ইসলামের ছোট ভাই পান্নু ঠাকুর, বোন মালা বেগম, চাচি শিরিন সুলতানা ও চাচাত ভাই আফজাল ঠাকুর বলেন, পুর্ব শত্রুতার জেরে অজ্ঞাত সন্ত্রসীরা কামরুলকে মারার জন্য আসে এবং না পেয়ে বাড়ীর থাইগ্লাস ভেঙ্গে চলে যায়। এ বাড়ীটির ওপর অনেক উৎপাত চলে। এর আগেও কয়েকটি জানালা ভেঙ্গেছের দুর্বৃত্তরা বলে জানান তারা। খুবই আতংকের মধ্যে তারা আছেন জানিয়ে সুষ্ঠ বিচার দাবী করেছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, ঘটনার বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।