Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
ডিসেম্বর ৯, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসন, মুকসুদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে নানান কর্মসুচীর মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন দুর্নীতি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও দুনীর্তি বিরোধী শপথনুষ্ঠান ।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, সরদার মজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু উপস্থিত সকল অংশগ্রহণকারিদের দুনীর্তি বিরোধী শপথবাক্য পাঠ করান। এর আগে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। এর পরে কয়েকশ জনতার উপস্থিতিতে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়, ওই মানববন্ধনে সকল সরকারি বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।