Nabadhara
ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হানাদার মুক্ত দিবস পালিত

শরিফুল ইসলাম নড়াইল
ডিসেম্বর ১০, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

১০ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, গণকবর, বদ্ধভূমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভা যাত্রা, আলোচনা সভা, দোয়া মোনাজাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংঘঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ,গণকবর, বদ্ধভূমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু সহ বিভিন্ন পেশার মানুষ। বর্তমান পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অবস্থিত নড়াইলে হানাদারদের সর্বশেষ ঘাঁটি দখলের মধ্যদিয়ে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সম্পূর্ণভাবে শক্রমুক্ত হয় নড়াইল জেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।