Nabadhara
ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করা –শেখ হেলাল

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
ডিসেম্বর ১২, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতার ভ্রাতুষপুত্র বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করা। তারা নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন কোনোদিনই পূরন হবেনা।

আজ সোমবার চিতলমারীাতে শেখ হেলাল উদ্দিন এমপির অনুদান কৃত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হেলাল উদ্দীন আরো বলেন, বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাই এতিমের টাকা চুরির দায়ে খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তারা আন্দোলন করে তাকে জেল থেকে মুক্ত করতে পারেনি। তিনি বলেন, আমার চাচা বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যার পর আমার মা থানায় একটি জিডি করতে গিয়েছিলেন সেদিন সেই জিটি পর্যন্ত থানায় করতে পারেননি। খালেদা, তারেকের নির্ধেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুলের পরিচালনায় এদেশে অগ্নি সন্ত্রাস করে পাাঁচ শতাধিক মানুষকে অগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। অগ্নি দগ্ধ হয়েছিল ৩হাজারের বেশী মানুষ, সেদিন মানুষের আর্তনাদ এদেশের মানুষের আজও মনেপড়ে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা আগুন-সন্ত্রাসী। আজ তারা সভা সমাবেশের অধিকারে কথা বলে। অধিকার দেয়া হয়েছে বলেই দেশব্যাপী তারা সমাবেশ করছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসীদের আর ছাড় নয় সময় এখন প্রতিহতের।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহিন, শিবপুর চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রিয়জুল ইসলাম রিয়াদ মুন্সি।

এর পূর্বে শেখ হেলাল উদ্দীন উপজেলার রহমতপুর ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার ও বড়বাড়িয়া মৈজোড়া সরকারি প্রধমিক বিদ্যালয়ের নবনির্মীত ভবনের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।