সদরপুরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন তিনি আজ বিকেল পৌনে পাঁচটায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চৌদ্দরশি জিসি বনিকের দোকান হইতে বীজ অফিস ( আর এন্ড এইচ) সড়ক ( ০.০০- ১০০০.০০ এবং মসজিদ সংযোগ সড়ক চেঃ ০.০০-১৪০.০০ মি.) বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।
উক্ত উদ্ধোধনী সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কাজী শফিকুর রহমান, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা , সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী জাফর ও সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্ধোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এম,পি জনাব মুজিবুর রহমান চৌধুরী নেক্সন বলেন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

