Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে সন্ধানী ডোনার ক্লাব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখার সহায়তায় সরকারি রাজেন্দ্র কলেজের শহরস্থ ক্যাম্পাস প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম,জেলা ছাত্রলীগের সহ সভাপতি সফিউল আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাজ্জাদ সেতু,সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস,আবু হানিফ, মোস্তাফিজুর আওরঙ্গ, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ ভ্যানগার্ড ছাত্রলীগ যে মানবিকতার উদাহরণ হিসেবে আমাদের এই আয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।