Nabadhara
ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম প্রেসক্লাবের শ্রদ্ধা

নবধারা ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিড়পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অন্যন্যের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সালাহ উদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধূরী ফরিদ, সহ-সভাপতি মঞ্জুরুল কাদের মঞ্জু, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ শাহারিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহামুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থগার সম্পাদক আহম্মেদ কুতুব, ক্রীড়া সম্পাদক সারোয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল্ রহমান, কার্যকরী সদস্য জসিম চৌধূরী সবুজ ও মঞ্জুরুল আলম মঞ্জু উপস্থিত ছিলেন।

পরে তারা জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।