Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসে বসাকে কেন্দ্র করে এক সিনিয়র এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে দুই জুনিয়র শিক্ষার্থী।

মারধরের শিকার শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের এবং অভিযুক্ত দু’জন ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসনিম ও ইমন।

মঙ্গলবার সকালে খুলনা থেকে ক্যাম্পাসমুখী বাস থেকে নামার পরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ক্যাম্পাস অভিমুখে বাস ছেড়ে আসলে আহত ঐ শিক্ষার্থীর সাথে বাসে বসা নিয়ে কথা কাটাকাটি হয়৷ পরে ক্যাম্পাসে বাস পৌঁছালে কাঠ দিয়ে তাসনিম ও ইমন ঐ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে। এতে ঐ শিক্ষার্থীর চোখে ও মুখে মারাত্মক জখম হয়। পরে ঘটনাস্থলে প্রক্টর ড. কামরুজ্জামান ও সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন উপস্থিত হয়ে শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জ সদর হাাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও চোখে গভীর ক্ষত হওয়ায় গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে প্রেরণ করেন ।

এ বিষয়ে প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, এমন একটাা ঘটনা আসলেই দুঃখজনক । এই ঘটনার সাথে জড়িতদের বিষয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।