নীলফামারী-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ১লাখ ১৯হাজার ৯৩২ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন জাতীয় পার্টির তছলিম উদ্দিন।
লাঙল প্রতিকে তিনি ভোট পেয়েছেন ২৪হাজার ৬৬১ ভোট। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার পঙ্কজ ঘোষ জানান, প্রতিদ্বন্ধি অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জাফর ইকবাল সিদ্দিকী নোঙর প্রতিকে ১৩ হাজার ২১৭, তৃণমুল বিএনপি’র এনকে আলম চৌধুরী সোনালি আঁশ প্রতিকে ১হাজার ৫৮০, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্র›ণ্ট্রের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিকে ৪৮৭, জাতীয় পার্টি(জেপি) এর মকদুম আজম মাশরাফি বাইসাইকেল প্রতিকে ৪৯৫ এবং স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী ট্রাক প্রতিকে ৭৩৫৭ ভোট পান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

