সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুয়ারী সকালে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রেল রোডস্হ দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যূর্যালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন।সহ-সভাপতি সরদার সেলিম আহমেদ,ফরিদা আক্তার বানু লুচি,পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম,মহিলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ সীতা রানী দেবনাথ,সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময়ে উপস্হিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

