Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সমমনা ৬ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

নবধারা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক:

নির্বাচন বর্জন করে সরকারবিরোধী চলমান আন্দোলনে থাকা সমমনা ছয়টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি।

 

বুধবার (১০ জানুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- গণঅধিকার পরিষদ (নুর), গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণঅধিকার পরিষদ (ফারুক)।

 

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। বৈঠকে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।