Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আড়াই মাস পর তালা ভেঙে পল্টন কার্যালয়ে ঢুকলেন রিজভী

নবধারা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

টানা ৭৫ দিন বন্ধ থাকার পর তালা ভেঙে দলীয় কার্যালয় প্রবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা পল্টন কার্যালয়ে যান। বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

এসময় প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রায় আড়াই মাস বলপূর্বক আমাদের কার্যালয় তালা বদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশের কাছে বারবার ‌চাবি চাওয়া সত্ত্বেও তারা আমাদের চাবি দেয় নি। এজন্য আমরা তালা ভাঙতে বাধ্য হয়েছি। এ প্রসঙ্গে বেলা সাড়ে তিনটায় দলের জ্যেষ্ঠ নেতারা ব্রিফিং করবেন বলেও জানান ‌‌রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।