Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের ফল নির্ধারিত হয়েছে উচ্চ পর্যায়ের টেবিল থেকে – মঈন খান

নবধারা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

৭ জানুয়ারি কোনো নির্বাচনই হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তার দাবি, ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে ঢাকার একটি উচ্চ পর্যায়ের টেবিল থেকে। কে কত ভোট পাবে, কে নির্বাচিত হবে সবই সেখান থেকে এসেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ২৮ অক্টোবর ক্র্যাকডাউন করে সরকার বিএনপির কেন্দ্রীয় অফিস বেদখল করে নিয়েছিল। বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত। গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ নিজেদের রক্ত দিয়েছে। এ অবস্থার জন্য নয়।

তিনি বলেন, সরকার একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। এ দেশের মানুষ ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করে সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া বলেছে এ নির্বাচন কারচুপি হয়েছে এবং সুষ্ঠু হয়নি। অনেক সংস্থা বলেছে, নির্বাচন সুষ্ঠু ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে হয়নি।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি, থাকব। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার আদায়ে রাজনীতি করি। ভবিষ্যতে আমরা এমন একটা ভোটের পরিবেশ সৃষ্টি করব, সেখানে সুষ্ঠু নির্বাচন হবে। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।