Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য ৩০ জানুয়ারি

নবধারা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। তবে কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত ৪০০-৫০০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে গাবতলী এলাকায় মিছিল বের করে। এরপর গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি করে। আর আটটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় দারুসসালাম থানার এসআই প্রদীপ কুমার সাহা বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের পেনাল কোডের ১৪৩/৩৪১/১৪৭/১৪৮/১৪৯/১২৩ ধারা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারার অভিযোগ আনা হয়। এরপর তদন্ত করে ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর ২০১৮ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামুনুল হক ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- এস এ খালেক (২) সাইদুল (৩২), (৩) মোহাম্মদ আলী (৩৩), (৪), খলিলুল্লাহ (২), হিরু (৩৪), (৫), মাসুদ (২৮), (৬) বাবুল (৩১), (৭) সালেক (৩৫) এবং (৮) এইচ এম ইমরান (৩০), মিজানুর বাবু (৩০) পান্নু শেখ, মো. দবির উদ্দিন (২৪), আব্দুর রাজ্জাক (৪২), শেখ শাহিন শাহ (৪৩), মো. ইয়াসিন আরাফাত (২২), কনক কনা (৩০), মোস্তফা কামাল মিজান (৫৮), আব্দুল আজিজ (৪২), মো. আমজাদ হোসেন শিকদার (৬০), মো. তরিকুল ইসলাম (২৮), এসএম কাওসার পাপ্পু (৫০), কাজী আব্দুল হানিফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।