Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে: ডিএমপি কমিশনার

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লা বস্তিতে আগুনের ঘটনায় পুড়ে গেছে প্রায় তিনশ ঘর। এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা তা তদন্ত করা হবে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। হাবিবুর রহমান বলেন, বস্তি থেকে বের হওয়ার রাস্তা সংকীর্ণ থাকায় বেশ কয়েকজন আহত হন। আগুনে পুড়ে মারা যাওয়া দুজনের পরিচয় সনাক্ত হয়নি। এই দুজনই নিখোঁজ হওয়া দুজনই হতে পারেন, তা ফরেনসিক রিপোর্ট পেলে জানা যাবে।

কমিশনার বলেন, বস্তিটি একজনের মালিকানাধীন। তিনিই ঘর করে এখানে ভাড়া দিতেন। মালিক এবং বস্তিবাসীর সঙ্গে কথা হয়েছে। আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।