Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ইজিবাইক সহ ছিনতাইকারী আটক 

সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিহাটে ছিনতাই করা ইজিবাইক সহ দুই ছিনতাইকারী আটক। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময়৷ উপজেলার খুলনা বাগেরহাট মহাসড়কের লখপুরের আলআরাফা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।

 

হাইওয়ে পুলিশ জাননায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট এর মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার ছেলে ছেলে মো. সাওন মিয়া (২৩) ও খুলনার রূপসা উপজেলার দেয়ার গ্রামের শেখ আব্দুল ওহাবের ছেলে আব্দুল ওদুদ শাকিল (২৭)।

অভিযানের নেতৃত্ব দেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মিজানুর রহমান। এসময় সার্জেন্ট কামরুজ্জামান, এএসআই শুকুর মুন্সিসসহ সঙ্গী ফোর্স উপস্থিত৷ ছিলেন।

 

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মিজানুর রহমান বলেন, ছিনতাইকারী চক্র বাগেরহাটে খান জাহান আলী মাজারে বসে কফি খাওয়ানোর মাধ্যমে ইজিবাইকের চালকে অজ্ঞান করে ফেলে রেখে আসে। এ বিষয়ে কাটাখালি হাইওয়ে থানায় অবগত করা হলে গোপন তথ্যপর ভিত্তিতে চেক পোস্ট পরিচালনা করে ইজিবাইক সহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।