Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ১৫, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকান এর পশ্চিম পাশ থেকে ৫০ পিচ ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

 

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) এম সজীব আহমেদ,এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকান এর পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মোঃ শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মোঃ ইব্রাহিম শিকদার (৩২)সহ তাদের কে গ্রেফতার করা হয়।

 

এ সময় আসামীদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, আসামীদের আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।